১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
১৮-০১-২০২১
ইং
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার ও গত শনিবার পৃথক স্থান থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদী বিওপি টহল কমান্ডার হাবিলদার মো. জিল্লুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ৩৩ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ২শ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. আবু তাহের ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি রেললাইনের ওপর হতে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স