মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ২শ শীতার্ত পেল কম্বল ও মাস্ক

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ২শ শীতার্ত পেল কম্বল ও মাস্ক
নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে চলেছে। তাপমাত্রা কমে আসার পাশাপাশি উত্তরের থেকে ধেয়ে আসা হীমেল হাওয়ায় জবুথবু অবস্থা। ঠিক সে সময়ে চুয়াডাঙ্গায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। গতকাল শনিবার বিকেলে শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমি চত্বরে পৌরসভার বিভিন্ন মহল্লা ও পাশ্ববর্তী আলোকদিয়া, শংকরচন্দ্র ও মোমিনপুর ইউনিয়নের ২শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মুখে মাস্ক-গায়ে কম্বল’। বন্ধুসভার সদস্যরা গত কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের কাছে কম্বলের স্লিপ পৌঁছে দেয় এবং শনিবার বিতরণে সহযোগিতা করে। কম্বল বিতরণের আগে সেখানে উপস্থিত সকলকে প্রথম আলোর পক্ষ থেকে নতুন মাস্ক দেওয়া হয়। রেলওয়ে বস্তির বাসিন্দা প্রতিন্দন্দ্বী ইব্রাহিম হোসেন (৬৫) নতুন কম্বল পেয়ে বলেন,‘ অনেকেই কোম্বল দেয় শুনি। কিন্তু, এবেড্ডা হাতে পালাম।’ পৌর এলাকার সরদার পাড়ার জাহানারা বেগমের ভাষ্য, ‘গ্যালো কদিন কালা জাড়ের ঠেলায় ঘুমাতিই পারচিনে। এবেড্ডা ওমে ওমে ঘুম হবেনে।’ জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় জেলা প্রশাসক বলেন,‘ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রথম আলো সময়োপযোগী কাজটি করেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এধরণের আয়োজন খুবই প্রয়োজন।’ বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন,‘ প্রথম আলোর স্লোগান ভালোর সাথে আলোর পথে। অসহায় শীতার্ত মানুষকে কম্বল ও মাস্ক দিয়ে যার সত্যতা প্রমাণিত হলো আবারও। ’বিশেষ অতিথি জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন প্রথম আলো ট্রাস্টের সেবামূলক কাজের প্রশংসা করে বলেন,‘ সংবাদ প্রকাশের পাশাপাশি মানবিক দিক দিয়েও প্রথম আলোই সেরা।’ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম, বন্ধুসভার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মোহাইমিনুল ইসলাম সাতিল, সাধারণ সম্পাদক তিন্নি বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আল আরাফাত ও জেসিকা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদ, উপ-সাংগঠনিক সম্পাদক শাবনুর খাতুন, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, পাঠচক্র সম্পাদক অনিক মাহমুদ, যোগাযোগ সম্পাদক সাম্য বিশ্বাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মুনেম রহমান মালিক, প্রশিক্ষণ সম্পাদক কানিজ সুলতানা, অর্থ সম্পাদক কিংকর কুমার দে, সমাজকল্যাণ সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক আলিফ হোসেন দূর্নিবার, অনুষ্ঠান সম্পাদক বশির আহমেদ, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মানিক মেহেদী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ