মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২১ ইং
মেহেরপুরে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের উদ্যোগে এসব বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, ইমরান হোসেন প্রমুখ। পরে সেখানে ১০ জনের মধ্যে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ