দামুড়হুদায় বড় ভায়ের বিরুদ্ধে ছোট ভায়ের সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
১৫-০১-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় বড় ভাই জামসেদ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই ছামসেদ আলী বুড়ো। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে ছামসেদ আলী বলেন, ‘আমার বৃদ্ধ মা হুরিছন বিবির নামে ভিটেসহ ৩ দাগে মোট ৫২ শতক জমি রয়েছে। আমরা মোট ৬ ভাই-বোন, প্রত্যেকেই ওই জমির অংশীদার। অথচ আমার বড় ভাই জামসেদ আলী বেশ কিছুদিন ধরে মায়ের ৫২ শতক জমিউ অন্যান্য শরীকদের ফাঁকি দিয়ে কৌশলে নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার পাঁয়তারা করে আসছেন। গত বুধবার বড় ভাই জামসেদ আলী মাকে ভূল বুঝিয়ে উক্ত ৫২ শতক জমি রেজিস্ট্রি করে নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। জমি রেজিস্ট্রি হওয়ার আগ মুহূর্তে বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক সাব-রেজিস্ট্রি অফিসে ছুটে যায় এবং অভিযোগ করি। আমার অভিযোগের প্রেক্ষিতে ওই জমি শেষমেষ আর রেজিস্ট্রি হয়নি। এ বিষয়ে মায়ের সাথে কথা বলতে গেলে বড় ভাই কথা বলতে দেননি। এমনকি মায়ের সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি।’
ছামসেদ আলী বুড়ো আরও অভিযোগ করে বলেছেন, ‘আমার বড় ভাই জামসেদ আলী একজন মারহাট্টা প্রকৃতির লোক। আমি বাঁধা দেওয়ায় জমি রেজিস্ট্রি করতে না পেরে আমার ওপর তেলে-বেগুনে জ্বলে উঠেছেন। কারণে অকারণে হুমকি-ধামকি অব্যহত রেখেছেন। এমতাবস্থায় আমি আমার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বড় ভাই জামসেদ আলী পুনরায় মাকে ফুঁসলিয়ে যে কোনোদিন ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছি।’
এ বিষয়ে সাব-রেজিস্ট্রি অফিসার বরাবর কোনো লিখিত অভিযোগ করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে আগামী ২০ জানুয়ারি সাব-রেজিস্ট্রার বরাবর অভিযোগ করা হবে।
কমেন্ট বক্স