মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২১ ইং
কালীগঞ্জে ইমারত শ্রমিকদের ভোট অনুষ্ঠিত
প্রতিবেদক, কালীগঞ্জ: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা ২ হাজার ২২১ জন। এবারের ভোটে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজনসহ মোট পাঁচটি পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৪টার সময়ও ভোট কেন্দ্রে যেয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। তাঁরা ১০টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ভোট দিতে আসা ইমারত শ্রমিকদের হেড মিস্ত্রি মতলেব হোসেন জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি। এর আগেও ইমারত শ্রমিকদের ভোট দেখেছি। এবার অন্যবারের থেকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান। নির্বাচন পর্যবেক্ষক কালীগঞ্জ উপজেলা ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, সকাল থেকেই ভোটাররা শন্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের চাপ বাড়তে থাকে। ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোটাররা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন বলে যোগ করেন এই শ্রমিক নেতা। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সহাকারী অধ্যপক বাবলুর রহমান। নির্বাচন কমিনার হিসেবে দায়িত্ব পালন করছেন মাইটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিতা এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আশিকুর রহমান সোহাগ। নির্বাচন কমিনার আনিচুর রহমান মিঠু মালিতা জানান, ‘আমরা সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ভোটারদের যে চাপ, তাতে ভোট গ্রহণ শেষে গণনা করে ফলাফল দিতে গভীর রাত হয়ে যেতে পারে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ