মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধোপাখালীর আশিক-ওসমান জুটি চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২১ ইং
ধোপাখালীর আশিক-ওসমান জুটি চ্যাম্পিয়ন
মনোহরপুর আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রতিবেদক, মনোহরপুর: জীবননগর মনোহরপুর আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইলাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মনোহরপুর দক্ষিণপাড়ায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মানিকপুরের জাহিদ-সাকিল জুটিকে পরাজিত করে ধোপাখালীর আশিক-ওসমান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মনোহরপুর ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুলের সঞ্চালনায় ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি সদস্য জাফিরুল ইসলাম, মনোহরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কুড়োন, সাধারণ সম্পাদক মাসুদ খাঁন, জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, এস এম বাসারুল হক, ছাত্রলীগ নেতা রাজা, সাকিল, শিমুলসহ আরও অনেকে। উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ও মুজিববর্ষ উপলক্ষে মনোহরপুর অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬টি দলকে লটারি করে গ্রুপে ভাগ করে নকআউট ভিত্তিক এ টুর্নামেন্ট শুরু হয়। খেলা শেষে আশিক-ওসমান চ্যাম্পিয়ন জুটিকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি এবং সাকিল-জাহিদ রানারআপ জুটিকে রানার্সআপ ট্রপি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও এস এম বাসারুল হককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইয়াহাজ বিন ইমন, ফুয়াদ এবং আলামিন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ