মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২১ ইং
মেহেরপুরে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাজি মো. গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. ইয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের জেলা কমিটির সদস্যরা তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সদস্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আশকার আলী, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, অ্যাড. খন্দকার আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান রানা, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খন্দকার সামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ