তিতুদহের চেয়ারম্যান প্রার্থী টিপু মিয়ার অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
১৩-০১-২০২১
ইং
আকিমুল ইসলাম:
চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে নিজ অর্থায়নে শীতবস্ত্র কম্বল দিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান টিপু মিয়া। গতকাল বুধবার বিকেল ৩টায় নিজ বাসবভনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে সাড়ে ৪০০ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক ঝন্টু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক (টুকু মাস্টার), তিতুদহ ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সাগর আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু, থানা কৃষকলীগের সদস্য ডালিম, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেন, খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাইজুর রহমান অপু, মনিরুজ্জামান মনির, নাজমুল কবীর, লুৎফর রহমান প্রমূখ।
কমেন্ট বক্স