সবেদ আলী সভাপতি ও শাহ আলম মণ্টু সম্পাদক
- আপলোড তারিখঃ
১২-০১-২০২১
ইং
আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার নতুন কমিটি গঠনবিষয়ক সভা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় লোকমোর্চার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি ও চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হজরত আলী, তানজিলা মিনি, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীকে সভাপতি ও আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মণ্টুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, সহসভাপতি যথাক্রমে সফিউজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজানা নিতু ও তাহাজ উদ্দীন মোল্লা, সহসম্পাদক সিরাজুল ইসলাম, দেবেন্দ্রনাথ দোবে বাবু লাল, এমদাদ হোসেন, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম জয়, সহসাংগঠনিক সম্পাদক সাহিদা খাতুন, প্রচার সম্পাদক রহমান মুকুল, দপ্তর সম্পাদক শামিম রেজা, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান, পরিবেশ সম্পাদক আক্কাস আলী ও আইন সম্পাদক অ্যাড মোখলেছুর রহমান। এছাড়া ক্রীড়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ ১৭ জন নির্বাহী সদস্য।
কমেন্ট বক্স