কালীগঞ্জে উন্নয়ন ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড তারিখঃ
১২-০১-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ কোলাবাজারের স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন উন্নয়ন ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল আটটায় বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনটি। পরে বিকেলে কোলা বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সামনে কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন মোল্ল্যা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তিথি রানী ভদ্র, কোলা হাইস্কুলের প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, আ’লীগ নেতা ডা. তারেক মাহমুদ, জালাল হোসেন, নোয়াব আলী, সমাজসেবক ডা. অশ্বিনী বিশ্বাস, শিক্ষক বাচ্চু মিয়া, উন্নয়ন ফোরামের সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রেষ্ঠ রক্তদাতা, রক্ত সংগ্রাহক, সাংগাঠনিক তৎপরতার জন্য ছাড়াও মোট ২০ জন সদস্যের হাতে ক্রেষ্ট তুলে দেন।
কমেন্ট বক্স