মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিউটির জন্য পুলিশকে গাড়ি উপহার দিল ডাকবাংলার ব্যবসায়ীরা

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
ডিউটির জন্য পুলিশকে গাড়ি উপহার দিল ডাকবাংলার ব্যবসায়ীরা
সাইফুল ইসলাম, ডাকবাংলা: গতবছর ডিসেম্বর মাসের ১১ তারিখে ঝিনাইদহ জেলা পুলিশকে একটি গাড়ি হস্তান্তর করেছিলেন ডাকবাংলার ব্যবসায়ীবৃন্দ। ডাকবাংলা সাধুহাটিসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি করার জন্য গাড়িটি পুলিশকে উপহার স্বরুপ দেন ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা। সেই গাড়িটি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গতকাল সোমবার বিকেলে সদর থানা থেকে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেনের কাছে হস্তান্তর করেন। পরে গাড়িটি নিয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেন, চাউল কল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ সাধারণ ব্যবসায়ীরা ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকাগুলো ঘুরে সাধারণ মানুষদেরকে দেখান। এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেন ডাকবাংলা ত্রিমহনী ব্যবসায়ীক মহলকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের জনগণের জন্য আমারা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। আশা করি তারই ধারাবাহিকতায় এই ডাকবাংলা ক্যাম্প পুলিশ ব্যবসায়ীক মহলসহ ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কাজ করবে ইনশাআল্লাহ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ