মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হাবিবুর রহমান লাবলুকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় হাবিবুর রহমান লাবলুকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান লাবলু বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে হাবিবুর রহমান লাবলুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জোয়ার্দ্দার টোকন, সহসভাপতি আবুল কালাম, রেজাউল হক জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মালিক, প্রচার সম্পাদক ওসমান আলী, কার্যকরি সদস্য তরিকুল ইসলাম, ট্রাক মালিক গ্রুপ দর্শনা শাখার সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ