মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, জেলা আনসার কমান্ড্যান্ট রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ