মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ায় নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এসময় জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান, ঠিকাদার সাইফুল ইসলাম, নবনির্বাচিত ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আলাউদ্দিন আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা সুজাউদ্দিন, কামরুল হাসান লিটন, ওয়ার্ড যুবলীগ সভাপতি হাফিজুর রহমান পান্না, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিণ্টু, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ, হাফিজুর রহমান হ্যাপিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত কাউন্সিলর মুন্সি আলাউদ্দিন আহম্মেদ। জেলা পরিষদের প্রকৌশলী জানান, ইসলামপাড়ার মাবুদের বাড়ি থেকে লিটনের বাড়ি পর্যন্ত ৬৬ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৮ ফুট চওড়া ফ্লাট সোলিং রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ