মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রেষ্ঠ প্রতিবেদক মিজানকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২১ ইং
শ্রেষ্ঠ প্রতিবেদক মিজানকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হওয়ায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি এস এম মকিদুর রহমান তাঁর হাতে ফুলের তোড়া ও উপহার-সামগ্রী তুলে দেন। মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সম্পাদক আতিক স্বপন, সাংগঠনিক সম্পাদক রাশেদ খাঁন, অর্থ সম্পাদক এস আই বাবু, প্রচার ও দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, নির্বাহী সদস্য নিশান সাবের, সাঈদ হোসেন, মিনারুল ইসলাম, সদস্য রাব্বী আহমেদ, মো. আরিফ, কাজিমুল হক, রাব্বি আহমেদ, মিজানুর রহমান জনি প্রমুখ। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অডিটরিয়ামে জাতীয় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মেহেরপুরের জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এসময় শ্রেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমানের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন আমার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা। মিজানুর রহমান দীর্ঘ এক দশক ধরে দৈনিক আমার সংবাদে মেহেরপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। দৈনিক আমার সংবাদ ছাড়াও তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ-এর মেহেরপুর ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ