মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চ্যানেল আই সেরা কৃষি পদক পেলেন দামুড়হুদার মাল্টা চাষি বাবুল

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২১ ইং
চ্যানেল আই সেরা কৃষি পদক পেলেন দামুড়হুদার মাল্টা চাষি বাবুল
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার কৃষি খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি-স্বরূপ চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২০ এর সেরা কৃষিক (পুরুষ) পদক পেয়েছেন দামুড়হুদার মাল্টা চাষি সাখাওয়াৎ হোসেন বাবুল। গত শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে ব্যক্তি পর্যায়ে তাঁকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ। গত ২৪ ডিসেম্বর স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক-চ্যালেন আই এগ্রো অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সভায় পুরস্কার প্রাপ্তদের নাম ঘোঘণা করা হয়। এবারের সেরা কৃষি পদক (পুরুষ) হিসেবে মনোনিত হন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার মাল্টা চাষি সাখাওয়াৎ হোসেন বাবুল। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যালেন আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ, স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকেরর প্রধান নিবার্হী কর্মকতা নাসের এজাজ বিজয় প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ