শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উত্তর নারায়ণপুরে আলোর দিশারী সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২১ ইং
উত্তর নারায়ণপুরে আলোর দিশারী সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, ডাকবাংলা: দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার লক্ষে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর ত্রিমহনী ‘আলোর দিশারী সংস্থার’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সংস্থার অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন নুর উদ্দীন। সংস্থার সভাপতি ইউনুস আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টামণ্ডলীর মধ্যে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আলাউদ্দিন আল-মামুন, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য হুঁশিয়ার মিয়া, বিশিষ্ট চাল ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেন, আরশাদ আলী, জুড়োন মিয়া, আজিজুল মোল্লা, সুরুজ মিয়া, জহিরুল ইসলাম, আলা-মিয়া, শিমুল মিয়া, মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আলোর দিশারী’ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও ‘আলোর দিশারী সংস্থার’ উদ্যোগে একটি ইসলামি জলসা অনুষ্ঠিত হবে। যেখানে ঝিনাইদহ সদরের কয়েকটি ইউনিয়নের মধ্যে ১৫টি মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এই ইসলামি জলসায় অংশগ্রহণ করবে। যেটা ডাকবাংলা বাজার ত্রিমহনীর ব্যবসায়িক মহলসহ প্রবাসীও অন্যান্য মহলের লোকজনের সহযোগিতায় এই বিশাল বড় আকারের ইসলামি জলসা অনুষ্ঠিত হয়ে থাকে।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস