মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা, নতুন চার সদস্য অন্তর্ভুক্ত

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২১ ইং
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা, নতুন চার সদস্য অন্তর্ভুক্ত
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভূষণ স্কুল রোডস্থ কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় খোলা কাগজের কামরুজ্জামান তোতা, খবরপত্রের হুমায়ুন কবির, সমাচার দর্পণের সুজন হোসেন ও মুহূর্ত্ব টিভির এহতেশাম রফিককে প্রেসক্লাবে নতুন সদস্যপদ দেওয়া হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য গোলাম রসুল, সাবেক সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, সহসভাপতি হাবিব ওসমান, উপদেষ্টা রফিকুল ইসলাম মণ্টু, রেজাউল ইসলাম ও এমদাদুল ইসলাম ইন্তা। সভায় সাংবাদিকগণ বলেন, সকল ভেদাভেদ ভুলে এ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে অটুট বন্ধন ধরে রাখতে হবে। প্রেসক্লাবের নতুন ভবনের কাজ সম্পন্ন করতে হবে। এজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এছাড়াও এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আনোয়ারুল আজিম আনারকে প্রধান অতিথি করে বৃহৎ পরিসরে প্রেসক্লাবের উপদেষ্টা প্রয়াত সাংবাদিক বিশ^াস আব্দুর রাজ্জাকের স্মরণ সভাসহ শিগগিরই ক্লাবের সাধারণ সভা ডাকা হবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে চারজন নতুন সদস্যকে প্রেসক্লাবের সদস্য পদ দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আবু সামা, সহসভাপতি ওসমান গনি জুয়েল, যুগ্ম সম্পাদক মানিক ঘোষ, শাহরিয়ার আলম সোহাগ, অফিস সম্পাদক বেলাল হোসেন বিজয়, অর্থ সম্পাদক আরিফ মোল্ল্যা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিশন আলী, নির্বাহী সদস্য সাইদুর রহমান, সাধারণ সদস্য নজরুল ইসলাম, জুয়েল রানা, আশিকুর রহমান সোহাগ, মতিউর রহমান, হাসানুজ্জামান হাসু, মামুনুর রশিদ, শাহিনুর রহমান পিণ্টু, ফরহাদ হোসেন, নাজমুল হাসান নাজিম, রিয়াজ মোল্যা ও দীপ্ত দত্ত।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ