মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এমকেএসপি’র জয়লাভ
- আপলোড তারিখঃ
০৮-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এমকেএসপি জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে টসে জিতে মেহেরপুর এমকেএসপি প্রথমে ব্যাট করতে নেমে ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ সংগ্রহ করেন। দলের পক্ষে দলীয় অধিনায়ক নাহিন অপরাজিত ৮৩, সাব্বির অপরাজিত ৫৩ ও হাসিবুল ৪৪ রান করেন। ঝিনাইদহ জেলা সম্মিলিত ক্রিকেট একাডেমির পক্ষে রিফাত ও কাদরিয়া ২টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ঝিনাইদহ জেলা সম্মিলিত ক্রিকেট একাডেমি ২১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান সংগ্রহ করেন। মেহেরপুর এমকেএসপি’র কাসাব ৫ ওভার বল করে ৮ রান দিয়ে হ্যাট্টিকসহ ৬ উইকেট দখল করেন। এ জয়ের ফলে মেহেরপুর এমকেএসপি তাদের ৫টি খেলায় ৪টিতে জয়লাভ করল।
কমেন্ট বক্স