কালীগঞ্জে কৃষকের দুই বিঘা জমির আখখেত পুড়ে ছাই
- আপলোড তারিখঃ
০৭-০১-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে চার কৃষকের আখখেতে আগুন লেগে প্রায় দুই বিঘা জমির আখখেত পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের নেতৃত্বে সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কেয়াবাগানের মাঠের আখখেতে এই আগুনের ঘটনা ঘটে। এতে চার কৃষকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, উপজেলার কেয়াবাগানের মাঠে আখখেতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই চার কৃষকের প্রায় দুই বিঘা জমির আখ পুড়ে ছাই হয়ে যায়। পাশের জমির আখের পাতার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।
কমেন্ট বক্স