ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার ৩৯তম ওফাত দিবস আজ
- আপলোড তারিখঃ
০৭-০১-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এঁর ৩৯তম ওফাত দিবস আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি)। ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে দিবসটি পালনে এপার বাংলা ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহর ও বিভিন্ন গ্রামে হতদরিদ্রদের মধ্যে চাল, ডাল, তেল ও শীত বিতরণ বিতরণ করা হয়। এদিকে ঢাকার ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা শহরেও হুজুর কেবলার ওফাত দিবসটি যথাযথ মর্যাদায় পালনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জমিয়তে জাকেরিণের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮২ সালের এই দিনে ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলা (রহ.) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালনে প্রতিবছরই এপার বাংলা এবং ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ভারতের হুগলী জেলার ফুরফুরা দারবার শরীফে হুজুরের ওফাত দিবস পালিত হবে। ন’হুজুর পীর কেবলার পৌত্র ও পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ.)-এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মূখ্য নির্দেশক মওলানা মোহা. আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দ.) সিদ্দিকী ন’হুজুর কেবলা (রহ.)-এঁর ওফাত দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বলেন, ‘মুজাদ্দেদে জামান হযরত দাদা হুজুর পীর কেবলা (রহ.)-এঁর সিলসিলা আঁকড়ে ধরে থাকলে আমরা ইহকাল ও পরকালে কামিয়াব হতে পারব ইনশাল্লাহ।’
কমেন্ট বক্স