মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ডিস ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
গাংনীতে ডিস ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ডিস ক্যাবল নেটওয়ার্ক মালিকদের প্রতিবাদ সভা অনুঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা। সভায় সভাপতিত্বের বক্তব্যে আনারুল ইসলাম বাবু বলেন, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নসহ সারা উপজেলা ব্যাপী আমাদের ব্যবসা ছিল। সেখানে মাসুদ রেজা নামের এক ব্যক্তি কন্ট্রোলরুম স্থাপন না করে এবং অর্থের বিনিময়ে প্রতিবেদন নিয়ে বিটিভি কর্তৃক অনুমোদন নিয়েছিলেন। উক্ত অনুমোদনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ রয়েছে। পরে আমাদের চালুকৃত সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাইন স্থাপন করেন। অথচ তারা তার এলাকা রেখে বামুন্দি ইউনিয়নে ব্যবসার জন্য প্রচার-প্রচারণা চালাতে থাকে। গাংনীর সকল ডিস ব্যবসায়ী আমরা মাসুদ রেজার ব্যবসা বন্ধের দাবি জানাচ্ছি।’ গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, যে এলাকায় ব্যবসার জন্য অনুমোদন নেওয়া হয়েছে, সেই এলাকা ছাড়া অন্য এলাকায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। বিশৃঙ্খলা এড়াতে মাসুদ রেজার পক্ষে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ