মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে ৭৩টি বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে ৭৩টি বৃক্ষরোপণ
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ৭৩টি বৃক্ষরোপণ করেছে মেহেরপুর সদর থানা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পন্ডের ঘাট এলাকায় এই বৃক্ষরোপণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইন বাইজিদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, শাহাজান আলী, দপ্তর সম্পাদক ইব্রাহিম, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রতীক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ