মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহাফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইনামুল হক ইমন। চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লবে সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম ও আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, নাজমুল হক নাজমুল, রাশেদুল ইসলাম, রোমেল, আজম জোয়ার্দ্দার, আব্দুর রশিদ, আব্দুস সামাদ, মিঠু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ইকবাল আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফকে ইসলাম, রফিক, আকাশ প্রমুখ। উল্লেখ, জাহেদ মোহাম্মদ রাজিব খান গত ২ জানুয়ারি থেকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ