গাংনীতে দেওয়াল চাপায় দিনমজুরের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৬-০১-২০২১
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে দেওয়াল চাপায় আজাহার আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আজাহার আলী গাংনী উপজেলার আজান গ্রামের একজন দিনমজুর।
জানা যায়, আজাহার আলী গত শনিবার সকালে একই গ্রামের আরোজ আলীর মাটির তৈরি ঘর ভাঙার জন্য শ্রমিক হিসাবে কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে মাটির ঘরের দেয়াল আকস্মিকভাবে তাঁর শরীরে ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তাঁর শরীরিক অবস্থা অবনতি হলে কতর্বব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুষ্টিয়া নেয়ার পর ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।
কমেন্ট বক্স