মেহেরপুর আমদহ ইউনিয়ন পরিষদের শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
০৬-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম ও আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনারুল ইসলাম।
কমেন্ট বক্স