মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দুজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দুজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর মসজিদপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে আবুল কাশেম (৪৫) ও সদর উপজেলার বলদিয়া গ্রামের রেজাউল হকের ছেলে বাপ্পি (২০)। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে মোমিনপুর ক্যানালের পাশে একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে আবুল কাশেমকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম চুয়াডাঙ্গা শহরের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন রেলবাজার রেলগেট এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ বলদিয়ার বাপ্পিকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আবুল কাশেমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ শ টাকা জরিমানা করেন এবং বাপ্পিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ