ঝিনাইদহ বাদপুকুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে একজনের জরিমানা
- আপলোড তারিখঃ
০৫-০১-২০২১
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহের বাদপুকুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে আমির হোসেন নামের এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাদপুকুরিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রিট মো. জিন্নাতুল ইসলাম। আমির হোসেন বাদপুকুরিয়া গ্রামের সোনালীপাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে অবৈধ মাটি খনন, ইটের ভাটায় মাটি বিক্রি, পাকা রাস্তার ওপর মাটির প্রলেপ পড়ে ঢেকে যাওয়া ও কাঁচা রাস্তা কেটে পুকুর করাসহ ট্রাক্টর দিয়ে মাটি বোঝায় করে রাস্তায় ওঠার জন্য কাঁচা রাস্তা কেটে সাবাড় করেছে মাটি বিক্রি করা ও পুকুর খনন করে চলেছে একটি চক্র এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বাদপুকুরিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পুকুর খনন বন্ধ রাখার নির্দেশ দেন এই আদালত।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রিট জিন্নাতুন ইসলাম, অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খননসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাদপুকুরিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমারা করা হয় এবং পুকুর খনন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে এভাবে পুকুর খনন করলে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ঘন্টায় ২০০ টাকা জরিমানাসহ শাস্তি ভোগের বিষয়ে সতর্ক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পুলিশের একটি চৌকশ টিম ও স্থানীয় ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স