মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২১ ইং
জীবননগরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌরসভার বিভিন্ন স্থানে ১ শ শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থা এ কম্বল বিতরণের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ, শিকড় সমাজকল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি চাষি রমজান, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য মফিজুল ইসলাম, জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান, সাধারণ সম্পাদক লাবনী, সদস্য ঐশ্বর্য সাহা, মিম, ওমর ফারুক, রিয়াজ, সাদিয়া, তনু, রুবিনা স্বপ্নাসহ শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ