চুয়াডাঙ্গার গোবরগাড়ায় গ্রাম্য সালিশে অভিযুক্তকে খালাস!
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২১
ইং
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়ায় অসহায় আবেদুলের দুই লাখ টাকা চুরির ঘটনায় গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ১০টায় টাকা খোয়া যাওয়া আবেদুলের বাড়িতে এ সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে আবেদুল ও টাকা চুরির অভিযুক্ত বাবুল হোসেন দুপক্ষই উপস্থিত ছিল। হাজী শাহ আলম বাচ্চুর সভাপতিত্বে ও
জাসদ নেতা ডাক্তার হোসেনের পরিচালনায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে উভয় পক্ষের বক্তব্য তথ্য প্রমাণ সাপেক্ষে বাবুল হোসেনের ওপর আনা আবেদ আলীর টাকা চুরির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এসময় সবার সম্মতিক্রমে আবেদ আলীর ওপর থেকে টাকা চুরির অপবাদ সরিয়ে নেওয়া হয়।
সালিশের সভাপতি শাহ আলম বাচ্চু বলেন, আবেদুলের ২ লাখ টাকা চুরির অভিযোগ নিয়ে গ্রাম্য সালিশের ডাক দেওয়া হয়। চুরির অভিযুক্ত একই গ্রামের বাবুলের বিরুদ্ধে উক্ত সালিশে বাদীপক্ষ কোনো প্রকার প্রমাণ দিতে সক্ষম হয়নি। যে কারণে জুরি বোর্ডের মাধ্যমে বাবলুকে খালাস করা হয় এবং বাদীপক্ষকে বলা হয়, যদি অন্য কোনো পন্থা থাকে, তাহলে সে পরবর্তী ব্যবস্থা নিতে। প্রয়োজনে তারা আইনের সহযোগিতা নিতে পারে।
উল্লেখ্য, গত রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে পুলিশের তাড়া খেয়ে বাবলু হোসেন আবেদুলের ঘরে ঢুকে আশ্রয় নেয়। এ ঘটনার ককেদিন পর আবেদুল তাঁর ঘড়ে বাক্সের মধ্যে রাখা দুই লক্ষ টাকা খুঁজে না পেয়ে বাবলুর ওপর টাকা চুরির অভিযোগ আনে। এ ঘটনার মীমাংশায় গতকাল গ্রাম্য একটি সালিশের আয়োজন করা হয়। উভয় পক্ষের মতামতে অভিযুক্ত বাবলু নির্দোশ প্রমাণিত হয়।
কমেন্ট বক্স