মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার রানিদের গেট টুগেদার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গার রানিদের গেট টুগেদার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কেউবা ভালো কেক বানাতে পারেন, আবার কেউবা তৈরি করতে পারেন ভালো রুপচর্চার সামগ্রী। কারো আছে কসমেটিকস পণ্য, কারো আছে পোশাক সামগ্রী। অনেকেই দেখাচ্ছেন হাতের কাজ, অনেকেই আবার বাইরে থেকে পণ্য এনে দিচ্ছেন সেল। কারো কারো ব্যবসা বেশ জনপ্রিয়, কারো কারো নতুন। তবে অনলাইনে প্রত্যেকেই করে নিয়েছে নিজস্ব একটা জায়গা। প্রত্যেকেই এখন উদ্যোক্তা। সাধারণ মানুষ চিনতে শুরু করেছে তাঁদের, বিক্রয়ও বাড়ছে দিন দিন। একেক জন একেক রকম প্রতিভার অধিকারী। কেউ এখন ছাত্রী, আবার কেউ এখন গৃহিনী। তবে তাঁরা কেউই থেমে নেই। অনলাইনের মাধ্যমে জমিয়ে তুলেছেন নিজের নিজের ব্যবসা। বলছিলাম, চুয়াডাঙ্গার কুইন্সদের কথা। হ্যাঁ, এমনই কিছু ক্ষুদ্র নারী উদ্যোক্তা আছেন চুয়াডাঙ্গায়। তাঁদের আবার একটা সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ আছে। যার নাম, ‘সিডি কুইন্স’। তাঁরা তো রানিই বটে। হবেই বা না কেন? বাব্বা, প্রতিভা আছে! তাঁদের সেই স্বনামধন্য সিডি কুইন্সের গেট টুগেদার অনুষ্ঠান হয়েছে গতকাল রোববার। চুয়াডাঙ্গার অভিজাত তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেশন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিকসহ বিভিন্ন পরিবেশনা হয়। প্রায় ৮০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এই আয়োজনে অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ