আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড চত্বরের পাশে প্রাইম পলিটেকনিক কলেজের হলরুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মানোয়ার হোসেন মহন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদুল আলম মণ্টু, আবু তাহের আবু, আব্দুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক শাহাবুল হক। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিমের উপস্থাপনায় আরও বক্তব্য দেন আবুল কালাম আজাদ, কছর আলী, মঞ্জিল হোসেন, সুরত আলী মেম্বার, রাজিব কুমার বেদ, আসাদুজ্জামান টিটো, হাতেম আলী, আনোয়ার হোসেন, আলতাব হোসেন ও আবুল কাশেম।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহাকে পৌর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, শাহাবুল হককে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, অভিমন্যু কুণ্ডুকে ২ নম্বর ও আমিরুল ইসলামকে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্যবিশিষ্ট করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
কমেন্ট বক্স