মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে যুবলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২১ ইং
গাংনীতে যুবলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
প্রতিবেদক, মেহেরপুর: আসন্ন ১৬ জানুয়ারি গাংনী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলীকে বিজয়ী করার লক্ষে গাংনী উপজেলা যুবলীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আহম্মেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল আলিম, ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক তাঁর বক্তব্যে বলেন, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা আগামীকাল (আজ) থেকে নির্বাচনী মাঠে গেলে প্রতিহত করা হবে। তাদেরকে বয়কটের জন্যও ভোটারদের আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ