মহেশপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২১
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে ৮ পিস ইয়াবা বড়িসহ আজিম হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দত্তনগর ফাঁড়ি পুলিশ। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর গ্রামে অভিযান চালিয়ে ৮টি ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী অজিম হোসেন পদ্মপুকুর গ্রামের মোয়াজ্জেম হোসেরে ছেলে।
কমেন্ট বক্স