মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন ধরণের ভাতা বঙ্গবন্ধু চালু করেছিলেন -ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২১ ইং
বিভিন্ন ধরণের ভাতা বঙ্গবন্ধু চালু করেছিলেন -ডিসি নজরুল ইসলাম
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালন সমীকরণ প্রতিবেদক: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে। গতকাল শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান সমূহ এ অনুষ্ঠানটি আয়োজন করে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজসেবার কলেবর দিনদিন উন্নত হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে সেই কথা চিন্তা করেই তিনি সমাজসেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছিলেন। আজ বঙ্গবন্ধু না থাকলেও তারই সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে বিভিন্ন ভাতা চালু করেছেন। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। তিনি একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি দেশের মানচিত্র। আজ আমরা যে দেশের মানচিত্রের উপর দাঁড়িয়ে আছি সেটা বঙ্গবন্ধুর অবদান। আমরা সৌভাগ্যবান যে, আমরা জাতীর জনকের সুযোগ্য কন্যাকে পেয়েছি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা প্রমুখ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালন্টেন্ট ডা. নুর আলম আকাশ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ৬ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই সাথে দুজনকে সূবর্ণ নাগরিক কার্ড, একজনকে বয়স্ক ভাতার কার্ড, একজনকে বিধবা ভাতার কার্ড ও একজন প্রতিবন্ধীকে ভাতার কার্ড প্রদান করা হয়। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। গতকাল উপজেলা শনিবার সকাল ১০টার দিকে অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস দিবসটি পালনের উদ্যোগ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, বীর মুক্তিযোদ্ধা হাজী শেখ নুর মোহাম্মদ জকু, ওসি (এলএসডি) মিয়াজান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, হাফেজ ওমর আলী, ঐসি সংস্থার পক্ষে রোকনুজ্জামান, মও. লুৎফর রহমান। সভা শেষে ১৫ জন প্রতিবন্ধীর ও বয়স্কদের মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিরা। জীবননগর: জীবননগরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এসময় আরও উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু শিকড় সমাজ কল্যাণ সংস্থার মিঠুন মাহমুদ, হোসাইন আহম্মেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল। মেহেরপুর: ``মেহেরপুরে সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবলু, ফারুক হোসেন, জনপি বিশ্বাস, রায়হানুজ্জামান পলেন, বেলি খাতুন প্রমুখ। মুজিবনগর: ``মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মুুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এসে আলোচনা সভায় একত্রিত হয়। মুজিবনগর উপজেলা প্রশাসান ও মুজিবনগর সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার র‌্যালিটির নেতৃত্ব দেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার বিপ্লব কুমার কুন্ড। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। সভা শেষে সুবর্ণ নাগরিক পরিচয়পত্রসহ সহয়াক উপকরণ ও ভাতার বই বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ