জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্পইনের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী জীবননগর সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার আয়োজন করে। ক্রিসেন্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় জামাল হোসেন খোকনের অর্থায়নে জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডের লক্ষীপুর খাপাড়ায় ২০০ জন অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। জীবননগর পৌরসভার সাবেক কমিশনার হাজী ওহাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাইটিভির সিনিয়ার রিপোর্টার এসকে লিটন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি চাষী রমজান। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুল মিল্টন, সাগর খান, লিটন খান, শিকড় সমাজ কল্যাণ জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান, সাধারণ সম্পাদক লাবনী, সদস্য মফিজুল ইসলাম, হোসাইন আহম্মেদ, ঐশ্বর্য সাহা, সাদিয়া, তনু, রিয়াজ, রমজান, কলম, কুদ্দুস, ছমির, তানিম, সাফা, ফাহিম, সিফাত, আব্দুর রহমানসহ শিকড় সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যগন। অনুষ্ঠানটি সার্বিক পরিচারনা করেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ।
কমেন্ট বক্স