মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার পৃথক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২১ ইং
দর্শনার পৃথক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
সমীকরণ প্রতিবেদক: দর্শনায় নতুন বই পেয়ে শিক্ষার্থী ভিষণ খুশি। তবে আগামী দিন ছেলে মেয়েদের লেখাপড়া কেমন হবে তা নিয়ে ভাবছেন অভিভাবকেরা। এদিকে বছরে শুরুতেই বই দেওয়ার কথা থাকলেও কোনো কোনো বিদ্যালয় এখনো বই বিতরণ করেনি। দর্শনার মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, সারিবদ্ধ হয়ে অভিভাবকরা বছরের প্রথম দিনেই বই সংগ্রহ করছেন। এদিকে গতকাল শনিবার দর্শনা আইডিয়াল স্কুলে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হলেও সকল ছাত্র-ছাত্রীরা সবগুলো বই পাইনি। ফলে অনেক ছাত্র-ছাত্রী মন খারাপ করে চলে যায়। দর্শনা আইডিয়াল স্কুলের সভাপতি উত্তম কুমার দেবনাথের সভাপত্বিতে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেনসহ অন্য অভিভাবকবৃন্দ। এদিকে, দামুড়হুদার লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসায় নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসার সভাপতি মো. আব্দুল মুন্নাফ সাহেবের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে মাদ্রাসার প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মথ্যে বই বিতরণ করেন লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মুহিবুল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা মো. ইয়াসিন আলী, মাওলানা মো.মনিরুল ইসলাম, মো. ছানোয়ার হোসেন, হাফেজ মো.ইকরামুল হক, মাওলানা মো. আবুল কালাম আজাদ, মো. রমিজুর রহমান, মো.আবুল হাসেম। এসময় অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. ছানোয়ার হোসেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ