মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২১ ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা
অপু মোল্লা আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিবার্চিত হয়েছেন আলমডাঙ্গা বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা। গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কমিটির সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি সভাপতি নিবার্চিত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শনিবার সকালে এমপি সোলায়মান জোয়ার্দ্দারের নিজ বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন আমিনুল ইসলাম অপু মোল্লা। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লাকে উপদেশমূলক পরামর্শ দিয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের জন্য সবসময় শিক্ষকদের সহযোগিতা করতে হবে। নিয়মিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দিকনির্দেশনাও দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার শিক্ষক মহসিন কামাল, আওয়ামী লীগ নেতা রিপন শাহ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ