সার্ভার জটিলতায় ব্যহত জন্মনিবন্ধন সনদ সেবা
- আপলোড তারিখঃ
০১-০১-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ডিজিটাল সার্ভার জটিলতায় দীর্ঘদিন যাবত জন্ম নিবন্ধন সনদপত্র সেবা দেওয়া কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫-২০ দিন যাবত রেজিস্টার জেনারেল অফিস থেকে মূল সার্ভার বন্ধ থাকায় জেলার ৪টি পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা জন্ম নিবন্ধন সনদপত্র দেওয়া সম্ভব হয়নি। যার ফলে ভুক্তভোগী সাধারণ মানুষসহ সকল অভিভাবক মহলে চরম জনদুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন যাবত সার্ভার জটিলতার কারণে সরকারের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, কবে নাগাদ সার্ভার জটিলতা কাটবে, তা নিশ্চিত কেউ কিছু বলতে পারছে না। নতুন বছরের শুরুতে ২০২১ সালের শিক্ষাবর্ষে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার ফলে অভিভাবকেরা তাদের সন্তানকে ভর্তি নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ইউপি সচিব চরম ভোগান্তিসহ জনদুর্ভোগের বিষয়টির সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউপি সচিব হাসানুজ্জামান হাসান এ তথ্য জানান।
কমেন্ট বক্স