মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২০ ইং
আন্দুলবাড়ীয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি ডা. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডা. মাসুদ রানা, সহসভাপতি ডা. শাহ আলম, আতিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন লিটন, প্রচার সম্পাদক ডা. আনারুল ইসলাম বাবু ও ডা. দাউদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. শেখ সাজেদুর রহমান সুজাদসহ আন্দুলবাড়ীয়া ইউনিয়নের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ