চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে সাংবাদিক নেতা চাঁদ ও ব্যবসায়ী নেতা মাফির চমক
- আপলোড তারিখঃ
২৯-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ২৪টি পৌরসভার সঙ্গে একযোগে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক সাংবাদিক কামরুজ্জামন চাঁদ ও ৪নং ওয়ার্ড থেকে চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফি কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন। গতকাল সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা হলে বেসরকারিভাবে এই দুই তরুণ প্রার্থী চমক সৃষ্টি করে নিজ নিজ ওয়ার্ড থেকে বিজয়ী হন। এই দুজন প্রার্থী পৌর নির্বাচনের শুরু থেকেই আলোচনায় ছিলেন। আশ্চর্য হলেও সত্যি এই দুজন প্রার্থীই টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে কাউন্সিলর পদে বিজয়ী হন। বিজয়ী হবার পরে সাংবাদিক কামরুজ্জামন চাঁদ ও সাবেক ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন।
কমেন্ট বক্স