মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার বিজয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২০ ইং
নৌকার বিজয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ মিছিল
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন জয়লাভ করায় আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রনেতা তানভির আহম্মেদ সোহেল, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মদে রানা, টোকন, মোমিন, জান্নাত, হোস্টেল ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আলিফনুর, ইসরাইল, মিরাজ, রহিম, রবিন, কবির, কলেজ ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা হিরক, পাভেল, মিঠুন, সোহাগ, রিমন, রাজিব, সাব্বির, রাজু, ইমন, শাওন, রাব্বি, রাতুল, ফিরোজ, শাওন, আফরিজ, রিংকু, উজ্জ্বল, আলামিন, তাজ, মেশা, অভি, রকি, বাধন, ইভন, আলিফ, বাবুল, সালামিন, মানিক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ