মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২০ ইং
মেহেরপুর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সোমবার শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন উপলক্ষে ১০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ৮ জানুয়ারি শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৭৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম খোকন ও নুরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সহ-সভাপতি পদে ৬ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ