ভোটারদের সকাল সকাল ভোট দেওয়ার আহ্বান
- আপলোড তারিখঃ
২৭-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় নৌকার পক্ষে গণসংযোগকালে নঈম হাসান জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ড, কোর্ট মোড়, ভিমরুল্লার স্কুলপাড়া, মাঠপাড়া, পুরাতনপাড়া, মসজিদপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন। তিনি সৎ ও আদর্শবান লোক। চুয়াডাঙ্গার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৮ ডিসেম্বর নৌকায় মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করুন।’ চুয়াডাঙ্গা যুবলীগ নেতা-কর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়ারও আহ্বান জানিয়ে নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন ‘যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ চালিয়ে যেতে। নৌকার প্রার্থীকে বিজয়ী করেই ঘরে ফিরতে হবে যুবলীগ নেতা-কর্মীদের। ভোটের দিন প্রত্যেক ভোটারদেরকে সকাল সকাল ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।’
এছাড়াও গতকাল সকাল ১০টা থেকে যেলা যুবলীগের নেতা-কর্মীরা যুবলীগের কার্যালয় থেকে শুরু করে প্রিন্স প্লাজা, নিউ মার্কেট, বড় বাজার, পুরাতন গলিসহ শহরের বিভিন্ন সড়কে দোকানি, পথচারী ও জণসাধারণের নিটক নৌকার পক্ষে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, শেক শাহি, বিপ্লব, জুয়েল জর্দ্দার, রামিম হাসান সৈকত, সবুজ, মানিক, খয়ের, টুটুল, মুক্তার, খোকন, জুয়েল, খান জাহান, সোহাগ, ইমরান, সঞ্জু, আলিফ, রুবেল, রাতুল, বাচ্চু, জাণ্টু, সুজন প্রমুখ।
কমেন্ট বক্স