মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উচ্ছেদের আগেই বাড়ি চান ভূমিহীন ১২টি পরিবার

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২০ ইং
উচ্ছেদের আগেই বাড়ি চান ভূমিহীন ১২টি পরিবার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত জঙ্গল পরিষ্কার করে সেখানে টিনের ঘর তুলেছিলেন বৃদ্ধা লিলি বেগম (৫৫)। যা লিলি বেগমের একমাত্র মাথা গোজার অবলম্বন। স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে দীর্ঘ ২৫ বছর এখানেই বসবাস করছে লিলির পরিবার। শুধু লিলি একা নন, অসহায় ভূমিহীন ১২টি পরিবার বসবাস করেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজার এলাকার একটি পরিত্যক্ত জমিতে। যে জমির কিছু অংশে এক সময় পশুহাট বসত। বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি তাদের সরকারি পরিত্যক্ত এই জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকে উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বসবাসকারীরা সরকারের কাছে প্রত্যাশা করেন তাদের মাথা গোজার মতো একটা ব্যবস্থা করে তারপর যেন তাঁদেরকে উচ্ছেদ করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন জানান, সরকারিভাবে এখনও পরিবারগুলোকে উঠে যেতে বলা হয়নি। তবে ওই স্থানে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জেনেছেন তিনি। সে ক্ষেত্রে হাসপাতাল বাস্তবায়নে যে পরিমাণ জমির প্রয়োজন, তার মধ্যে কেউ বসবাস করলে তাঁদের সরে যেতে হবে। তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের বাসগৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ রয়েছে, এরা প্রকৃত ভূমিহীন হলে তাদের নামও তালিকাভুক্ত করা হবে। এরপর বরাদ্দ পাওয়া গেলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যাবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ