মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ধানের শীষের প্রার্থী বাবলুর মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২০ ইং
গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ধানের শীষের প্রার্থী বাবলুর মতবিনিময়
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। এ সময় পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বাবলু বলেন, আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে দল তাঁকে মনোনীত করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পৌরবাসী যদি নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে তিনি ব্যাপক ভোটে বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট যাতে হয়, সে জন্য সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ জানান। তিনি পৌরসভা নির্বাচনে নির্বাচিত হলে রাস্তার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌরট্যাক্স যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্য তিনি কাজ করবেন। তিনি পৌরসভার নাগরিকদের বিনোদনের জন্য একটা আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলারও আশাবাদ ব্যক্ত করেন। এসময় গাংনী প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজের প্রতিনিধি রমজান আলী, সাধারণ সম্পাদক মাইটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহাবুব আলম, প্রেসক্লাবের সহসভাপতি ও ৭১ টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মজনুর রহমান আকাশ, সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, সাবেক সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি তৌহিদ উদ দ্দৌলা রেজা, সাাংবাদিক জিনারুল ইসলাম দিপু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, দৈনিক লাখকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, মেহেরপুর নিউজের গাংনী প্রতিনিধি তোফায়েল হোসেন, নিউজ ২৪ এর সোহেল রানা বাবু, দেশতথ্য প্রতিনিধি আব্দুল আলীম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ