চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের ৯৬ ব্যাচের মাস্ক ও শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
২৬-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের ৯৬ ব্যাচের ছাত্রদের সমন্বয়ে গঠিত সাক্ষাত ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে পৌর ও পার্শ্ববর্তী দুস্থ এলাকাবাসীর মধ্যে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাক্ষাত ফাউন্ডেশনর সভাপতি আ স ম রেজোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইস্রাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, হাফিজুর রহমান, ভিজে সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক রোকেয়া নওনেহাল (তোতা আপা)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সউদ কবীর মালিক জন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ খান যুবরাজ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. নূর আলম আকাশ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সাক্ষাত ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানান।
কমেন্ট বক্স