চুয়াডাঙ্গায় বিজিবির মাদকবিরোধী অভিযান পরিচালিত
- আপলোড তারিখঃ
২৬-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-৬ বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় ২১ পিচ শাড়ি এবং ২৬ পিচ থ্রি-পিচ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠে অভিযান পরিচালনা করে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার রোস্তম আলী ও সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত ভারতীয় ২১ পিচ শাড়ি এবং ২৬ পিচ থ্রি-পিসের আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স