নৌকার বিজয় মানেই বঙ্গন্ধুর জয়
- আপলোড তারিখঃ
২৬-১২-২০২০
ইং
নৌকার পক্ষে গণসংযোগকালে প্রফেসর ডা. মাহবুব মেহেদী
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদ পাড়া, রেলপাড়া, বাগানপাড়া, হাজরাহাটি, তালতলা, বড় বাজার পাড়া, নতুন বাজার, সুমিরদিয়া, বেলগাছী, ঝিনাইদহ বাসস্টান্ডপাড়, সাতগাড়ীসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী তিনি নির্বাচনী লিফলেট বিতরণসহ নৌকার পক্ষে গণসংযোগ করেন।
গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, দেশবাসী এখন জানে এবং বোঝে, উন্নয়নের মার্কা মানেই নৌকা। নৌকা প্রতীক জেতা মানে, দেশবাসীর জয়। নৌকা জেতা মানে বঙ্গন্ধুর জয়। নৌকার বিজয় হলেই চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত থাকবে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। আধুনিকতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। সেই মহান নেত্রী নৌকা যাকে মনোনয়ন দিয়েছেন, তাকেই আমাদের বিজয়ী করতে হবে। নৌকাকে বিজয়ী না করা পর্যন্ত কোনোভাবেই আমাদের বসে থাকার সুযোগ নেই।
এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবু হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ, জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আবুল কালাম আজাদ, শান্তা, সোহেল রানা, প্রদীপ কুমার, বজলুর রহমানসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স