মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২০ ইং
জীবননগরে গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঘোষনগর-বাঁকা গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন ফরজ, খায়রুল ইসলাম মেম্বর ও চাঁদ আলী। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খালিশপুরের মাসুদ, ২য় স্থান অধিকার করে কাগমারীর মিরাজ ও ৩য় স্থান অধিকার করে কোরবান আলী। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে একটি এলইডি টিভি, একটি বাইসাইকেল ও স্মার্ট ফোন প্রদান করেন। খেলায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- কাগমারীর মিরাজ, কোটচাঁদপুরের ফিরোজ, বাঁকার তরিকুল-রফিকুল, পুরন্দরপুরের মহিদুল মণ্ডল, গঙ্গাদাসপুরের সোহাগ, কানাইডাঙ্গার জামির, পুরন্দরপুরের আনিছুর তরফদার, মাধবপুরের আসান আলী, মানিকদিহীর জাহাঙ্গীর, আশাসিংড়াপুকুরিয়ার নাসির, জলিলপুরের কোরবান আলী, কন্দর্পপুরের মালেকুল, গাড়াবাড়িয়ার আবু সাইদ, মহেশপুরের শাহিন, বৈদ্যনাথপুরের শহিদুল, যশোর বাঘারপাড়ার হারুন ও তুহিন, ফজলু-দাওয়াতপুর, কোটচাঁদপুর, সাফদারপুরের মশিয়ার রহমান, সোয়াদির বাবুল আক্তার, দয়ারামপুরের হাফিজ ও গড়িংচার আজিজুল। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রফিকুল ইসলাম পচা ও হাসানুজ্জামান হাসান। খেলাটির মূল উদ্যোক্তা ঘোষনগর গ্রামের ফিরোজ উদ্দীন। খেলায় উপচে পড়া দর্শকের ভিড় ছিল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ